Friday, July 24, 2026
Homeঅপরাধপ্রতিবেশী ২ শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

প্রতিবেশী ২ শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ভ্যানচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।  

আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) সেকেন্দার আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ওই দুই শিশুর বাবা বোদা থানায় পৃথক দুটি মামলা করেন। ওইদিন অভিযুক্ত আমিনুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ও রোববার দুপুরে ৫ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণ করে আমিনুল। পরে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়। তাদের সঙ্গে একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলে জানায়। পরে সোমবার ওই দুই শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা ডেইলি স্টারকে বলেন, ওই দুই শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments