Friday, July 24, 2026
Homeফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো এবার চলে যাচ্ছে নিলামে। ফাইনালে ব্যবহৃত ম্যাচ বল, শাকিরার পারফরম্যান্সের পোশাক, লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সিসহ নানা মূল্যবান স্মারক বিক্রি করবে নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। এসব বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে।

ফিফা বিশ্বকাপ–সংশ্লিষ্ট নানা স্মারক নিয়ে বিশেষ নিলামের আয়োজন করেছে নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। মঙ্গলবার ঘোষিত এই অনলাইন নিলাম শুরু হবে আগামী ২২ জুলাই এবং চলবে এক সপ্তাহ।

এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বকাপ চলাকালে বিশ্বের শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে এই উদ্যোগ।

নিলামের সবচেয়ে আকর্ষণীয় সামগ্রীর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’–এর মিউজিক ভিডিওতে কলম্বিয়ান পপ তারকা শাকিরা যে হলুদ ক্রপ টপ ও ট্রাউজার পরেছিলেন, সেটি।

এ ছাড়া বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হাফটাইম শোতে শাকিরা যে পোশাক পরবেন, সেটিও নিলামে তোলা হবে। ১১ মিনিটের এই জমকালো আয়োজনের মঞ্চে শাকিরার সঙ্গে থাকবেন ম্যাডোনা, জাস্টিন বিবার ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

নিলামে বিক্রি হবে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ বলও। এর মধ্যে রয়েছে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত বল এবং গত মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের বল।

এ ছাড়া নিলামে থাকছে লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি এবং যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সিও।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments