Wednesday, July 22, 2026
Homeঅপরাধফের ভারী বৃষ্টিতে কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি

ফের ভারী বৃষ্টিতে কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি

ভারী বৃষ্টিতে কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার কয়েকটি এলাকায় পানির স্তর বেড়েছে।

শনিবার দুপুর পর্যন্ত বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পরে বৃষ্টি শুরু হওয়ায় আবারও অবনতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা। এসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ পানিতে আটকা পড়েছেন। এছাড়া ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার হাজারো বাসিন্দা পানিবন্দি।

বন্যার পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ কাটছে না। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে স্বাভাবিক জনজীবন প্রায় স্থবির হয়ে আছে।

কক্সবাজার জেলা প্রশাসনের সরকারি হিসাব অনুযায়ী, প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫০ হাজারের কম। তবে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় চার লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি কমার খবর পাওয়া যাচ্ছিল। তবে দুপুর ১২টার পর আবার ভারী বৃষ্টি শুরু হয়। এরপর বিভিন্ন স্থান থেকে আবারও পানির স্তর বাড়ার খবর আসে।

গত ৫ জুলাই থেকে ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

চকরিয়ার কাকারা ইউনিয়নের বাসিন্দা সাফুরা বেগম ডেইলি স্টারকে বলেন, ‘পরিবার নিয়ে গত সাত দিন ধরে পানিবন্দি। এখন পর্যন্ত আমরা কোনো ত্রাণ সহায়তা পাইনি।’

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান ডেইলি স্টারকে বলেন, আজ বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments