Saturday, July 25, 2026
Homeঅপরাধবঙ্গোপসাগরে ৩৬ দিন ভেসে থাকার পর ২ শ্রীলঙ্কান জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভেসে থাকার পর ২ শ্রীলঙ্কান জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভেসে থাকার পর দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার একদল জেলে।

আজ শনিবার মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, উদ্ধার দুজন হলেন—এসএইচ চামিন্দা (৫১) ও সাউন্ডা হান্নাদিগিপোয়াতং (৩০)। দুজন বাবা-ছেলে বলে ধারণা করা হচ্ছে। তারা শ্রীলঙ্কার নাগরিক ও দেশটির ডেভিনুওয়ারার রুরাল হাসপাতাল রোডের বাসিন্দা।

উদ্ধারকারীরা জানান, গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে সোনারচরের কাছে বঙ্গোপসাগরে ফাইবার গ্লাসে নির্মিত মাছ ধরার নৌকায় ভেসে থাকা অবস্থায় তাদের দুজনকে পাওয়া যায়। পরে বাংলাদেশি জেলেদের নৌকায় তুলে তাদের মহেশখালীতে আনা হয়।

উদ্ধারকারী জেলে দলের প্রধান জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুজন নিজেদের শ্রীলঙ্কার নাগরিক ও সম্পর্কে বাবা-ছেলে বলে পরিচয় দেন। মাছ ধরার সময় তারা নিখোঁজ হয়ে যান। এরপর গত ৩৬ দিন ধরে সমুদ্রে ভাসমান অবস্থায় কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন বলেও জানান।

তবে এ ঘটনার কয়েকটি বিষয় এখনো যাচাই করা হচ্ছে।

ডেইলি স্টারকে ওসি মুজিবুর রহমান বলেন, ‘তারা কীভাবে সমুদ্রে ভেসে গেলেন, আদৌ তারা ৩৬ দিন বঙ্গোপসাগরে ছিলেন কি না এবং তাদের পরিচয় সম্পর্কিত অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।’

এ ঘটনায় শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments