Thursday, July 23, 2026
Homeঅপরাধবন্যপ্রাণী সুরক্ষায় ১০ সদস্যের কমিশন

বন্যপ্রাণী সুরক্ষায় ১০ সদস্যের কমিশন

বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণীর সুরক্ষা ও বন্যপ্রাণী বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে ১০ সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা–২।

কমিশনের প্রধান হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। আর সদস্য সচিব থাকবেন বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক।

কমিটির সদস্যরা হলেন, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, দুবাই সাফারি পার্কের সাবেক প্রিন্সিপাল বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল ও প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান ও বন অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments