Friday, July 24, 2026
Homeঅপরাধবরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খানের (৩৯) ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল নগরীর সদর রোডের বাড়িতে নাদিমার ওপর হামলা হয়। এ ঘটনায় আজ রোববার সকালে মামলা করেন তিনি।

মামলায় তার চাচা নজরুল ইসলাম খান, রেজাউল ইসলাম সাব্বির, জাহিদুল ইসলাম রাজুসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

ওসি জানান, হামলার ঘটনায় চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এজাহার অনুযায়ী, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে মাদকসেবী ও মাদক চোরাকারবারিদের একটি সংঘবদ্ধ দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল নগরের সদর রোডে সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে নাদিমার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।

নাদিমা ডেইলি স্টারকে বলেন, ‘আমার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা ও আমি যেন আর বাড়িতে না আসি—সে উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. হান্নান বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments