Thursday, July 23, 2026
Homeঅপরাধবরিশালে থানায় হামলা: দুদিনে গ্রেপ্তার ২৩

বরিশালে থানায় হামলা: দুদিনে গ্রেপ্তার ২৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুদিনে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার বরিশালের পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ উপজেলার বিভিন্ন অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে ২৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলার প্রধান আসামি ইদ্রিস ফকিরও আছেন।

এসপি মোস্তাফিজুর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

গত বৃহস্পতিবার চুরির মামলার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে আগৈলঝাড়া থানায় হামলা চালানো হয়। সেসময় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওইদিন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, চুরির মামলায় আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছিল। হাজতে থাকাকালে তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে শতাধিক ব্যক্তি থানায় হামলা চালিয়েছে ও কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments