Wednesday, April 29, 2026
Homeবিনোদনবাংলাদেশেও মুক্তি পাচ্ছে 'মাইকেল', দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মাইকেল’, দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে

পপসম্রাট মাইকেল জ্যাকসনকে ঘিরে বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহলকে বড় পর্দায় রূপ দিতে নির্মিত হয়েছে তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’।

আগামীকাল ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের সন্তান জাফার জ্যাকসন।

এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

বায়োপিকে সংগীতের জাদুকরী অধ্যায়ের বাইরেও মাইকেলের ব্যক্তিজীবনের অজানা গল্পগুলো তুলে ধরা হয়েছে। ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের সেই তরুণ প্রতিভা থেকে কীভাবে তিনি পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন-শিল্পী হয়ে উঠলেন, সেই যাত্রাই দেখা যাবে পর্দায়।

মঞ্চের চাকচিক্য ছাপিয়ে তার একাকীত্ব, সংগ্রাম এবং একক সংগীতজীবনের সোনালী মুহূর্তগুলো দর্শকদের সামনে আসবে একেবারে নতুনভাবে।

বায়োপিকটিতে মাইকেলের জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চরিত্রগুলোও প্রাধান্য পেয়েছে। তার বাবা জো জ্যাকসনের চরিত্রে কোলম্যান ডমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা।

এ ছাড়া সংগীত জগতের গুরুত্বপূর্ণ মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও রয়েছে। এই চরিত্রগুলোর মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের মানুষদের ভূমিকা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেও মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা এতটুকু কমেনি। এখনো স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন।

মুক্তির আগেই আলোচনার তুঙ্গে রয়েছে বায়োপিক ‘মাইকেল’। গত বছরের নভেম্বরে সিনেমাটির টিজার মুক্তির মাত্র ২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছিল। কোনো মিউজিক্যাল বায়োপিকের ক্ষেত্রে এত অণ্প সময়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনা আরও বেড়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের প্রচুর ভক্ত রয়েছেন। সেই আশি-নব্বই দশক থেকে শুরু করে এই সময়েও পপ সংগীত শ্রোতাদের কাছে সম্রাট হয়ে আছেন মাইকেল। তার বায়োপিক দেখার আগ্রহ আছে সবার। এটি সবার মন জয় করবে বলে আমরা আশাবাদী।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments