Wednesday, July 22, 2026
Homeঅপরাধবাংলামোটরে পরিত্যক্ত বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

বাংলামোটরে পরিত্যক্ত বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সাইফুল ইসলামের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির একটি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি জাম্বুরাগাছের ডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল কাজ করছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শহিদুল বলেন, ‘ওই নারী ভবঘুরে ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments