Thursday, July 23, 2026
Homeবেতন কমিয়ে রোমার সঙ্গেই নতুন অধ্যায় দিবালার

বেতন কমিয়ে রোমার সঙ্গেই নতুন অধ্যায় দিবালার

সব জল্পনার অবসান ঘটিয়ে রোমার সঙ্গেই নতুন চুক্তি করেছেন পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকার জন্য নতুন চুক্তিতে সই করেছেন আর্জেন্টাইন তারকা।

গত ৩০ জুন দিবালার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জুলাইয়ের প্রথম দুই সপ্তাহ তিনি আনুষ্ঠানিকভাবে ফ্রি এজেন্ট ছিলেন। তবে শেষ পর্যন্ত নতুন সমঝোতায় পৌঁছে দুই পক্ষই একসঙ্গে পথচলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালির বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোমায় থাকার জন্য বড় ধরনের আর্থিক ছাড়ও দিয়েছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ট্রান্সফার বিশেষজ্ঞ জিয়ানলুকা দি মার্জিওর দাবি, এটি এক বছরের চুক্তি এবং এতে মেয়াদ বাড়ানোর কোনো শর্ত নেই। নতুন চুক্তি অনুযায়ী দিবালা মৌসুমপ্রতি বোনাস ছাড়া প্রায় ৩০ লাখ ইউরোর কম মূল বেতন পাবেন।

গত মৌসুমে রোমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন দিবালা। সে সময় তার বার্ষিক নেট বেতন ছিল প্রায় ৮০ লাখ ইউরো। নতুন চুক্তিতে সেই বেতন উল্লেখযোগ্যভাবে কমাতে রাজি হয়েছেন তিনি।

এক বিবৃতিতে রোমা বলেছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পাওলো দিবালা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন।’

ক্লাবটি আরও জানায়, ‘২০২২ সালের গ্রীষ্মে রাজধানীতে আসার পর থেকেই দিবালা রোমা সমর্থকদের হৃদয় জয় করেছেন। ১৩৯ ম্যাচে ৪৫ গোল করে তিনি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও একজন নেতার ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

বিবৃতির শেষাংশে রোমা লিখেছে, ‘রোমা ও “লা হোয়া”র গল্প এখানেই শেষ নয়। সামনে আরও অনেক অধ্যায় লেখা বাকি। এগিয়ে চলি একসঙ্গে, পাওলো!’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments