Wednesday, July 22, 2026
Homeঅপরাধভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় নিহত ৫, আহত ৭

ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় নিহত ৫, আহত ৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অন্তত ৫ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাকের চাকা ফেটে গেলে গাড়িটি সড়কে উলটে পড়ে এবং ডিম ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে এলাকাবাসী এগিয়ে আসলে সে সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং সাতজন আহত হন।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। অন্য তিনজন হলেন লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। পঞ্চম নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহত সবাই সোয়াদী এবং আশপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments