Friday, July 24, 2026
Homeভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১১৯

ভেনেজুয়েলায় গত মাসে হওয়া জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ জনে। 

শনিবার প্রকাশিত সরকারি হিসাবের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। 

শুক্রবারের তুলনায় মৃতের সংখ্যা ৫০ জন বেড়েছে। 

২৪ জুনের ওই দুর্যোগের ২৪ দিন পর এ হালনাগাদ তথ্য প্রকাশ করা হলো। পরপর দুটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাসের কাছের উপকূলীয় রাজ্য লা গুয়াইরা।

ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া তথ্যে জানিয়েছেন, আহতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। 

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।

লা গুয়াইরায় ধসে পড়া কয়েক ডজন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারকাজ চলছে। 

ওই অঞ্চলে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের অনেকেই অস্থায়ী আশ্রয়শিবিরে অবস্থান করছেন।

এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুমানিক সংখ্যা প্রকাশ করেনি ভেনেজুয়েলার কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments