Wednesday, July 22, 2026
Homeঅপরাধময়মনসিংহে জমে থাকা পানিতে ডুবে ও নরসিংদীতে দেয়ালধসে শিশুর মৃত্যু

ময়মনসিংহে জমে থাকা পানিতে ডুবে ও নরসিংদীতে দেয়ালধসে শিশুর মৃত্যু

টানা ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে ঘরের মধ্যে জমে থাকা পানিতে ডুবে আট মাস বয়সী এক শিশু মারা গেছে। একই কারণে নরসিংদীর রায়পুরায় মাটির ঘরের দেয়াল ধসে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহের নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আয়াস ওই এলাকার আবির মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শিবিরুল ইসলাম।

ওসি জানান, অসাবধানতাবশত শিশুটি ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

এদিকে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে দেয়ালধসের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।

নিহত তানঝুমা আক্তার (৮) ওই এলাকার আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, টানা ভারী বর্ষণের কারণে দুপুরে চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments