Wednesday, July 22, 2026
Homeঅপরাধমহাখালীতে ছুরিকাঘাতে রেলের প্রকৌশলী নিহত, আটক ১

মহাখালীতে ছুরিকাঘাতে রেলের প্রকৌশলী নিহত, আটক ১

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে মহাখালী টিবি গেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত উপসহকারী প্রকৌশলী মামুন মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

বাড়ির মালিক মো. সুমন জানান, দুপুরে বাড়ির তৃতীয় তলায় চিৎকার শুনে তিনি মামুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে দ্রুত গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

নিহতের চাচা মোকসেদ আলী ভুইয়া জানান, মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। গত ১ জুলাই তিনি উপসহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে যোগ দেন।

পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন বলেন, ‘৯৯৯ নম্বরে খবর পেয়ে ওই বাসা থেকে এক নারীকে আটক করা হয়েছে। তিনি নিহত মামুনের পূর্ব পরিচিত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments