Sunday, May 3, 2026
Homeআন্তর্জাতিকমার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান

মার্কিন-ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান

মার্কিন ও ইসরায়েলি হামলায় বিধ্বস্ত মধ্য ইরানের একটি বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে ইরান।

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান জাফারোল্লাহ কালান্তারি বলেন, ‘বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থানটি সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি যুদ্ধ জাদুঘর হিসেবে রাখা হবে, যাতে এটি দেশের বৈজ্ঞানিক দমন-পীড়নের ইতিহাসের দলিল হয়ে থাকে।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম স্থাপনের জন্য বিকল্প জমি বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে।

কালান্তারি বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভবন ও স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

গত মার্চে শুরু হওয়া সংঘাতের সময় ওই বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। ইসফাহানে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। পাশাপাশি আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরপর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments