Wednesday, April 29, 2026
Homeসারাদেশযশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান।

এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের বাসা  থেকে সকাল সাড়ে ৯টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান।

পরে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন। তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যান।

যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

যশোরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরে কর্মসূচির মধ্যে রয়েছে-শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং একটি সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগদান।

যশোরের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় বিমানে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এটি তারেক রহমানের প্রথম সফর।

এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments