Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরান।

সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি যোগাযোগ অব্যাহত থাকার তথ্য জানিয়েছে।

তিনি বলেন, রবিবার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান ‘অব্যাহত’ রয়েছে।

বাঘায়ি বলেন, ইরানের অবস্থান ‘স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তী যোগাযোগগুলোতেও তা পুনর্ব্যক্ত করা হয়েছে’।

তিনি আরও বলেন, আগে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় আজ পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে ইরান ‘সম্ভবত’ আতিথ্য দেবে। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ‘বিস্তারিত আলোচনা’ হবে।

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে—এমন মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে বাঘায়ি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘শান্তিপূর্ণ’।

বাঘায়ি আরও বলেন, ‘ইরানকে তার প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে সক্ষম হতে হবে।’ তবে সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের বহুল বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয় ২৬ ফেব্রুয়ারি, যা যুদ্ধ শুরুর দুই দিন আগে হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments