Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় আটক ১

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় আটক ১

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। 

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। 

হিলসবোরো কাউন্টি শেরিফের বরাতে গণমাধ্যম দ্য ইউএস সান জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়টি থেকে দুই মাইলেরও কম দূরত্বে অবস্থিত লেক ফরেস্টের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলেন ডেপুটিরা। সেখান থেকে সন্দেহভাজন একজনকে আটক করেন তারা।

তবে আটক ব্যক্তির পরিচয় বা নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারের ব্যাপারে আর কিছু জানানো হয়নি শেরিফ কার্যালয়ের পক্ষ থেকে। 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঘটনার তদন্তে থাকা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মায়ামি কনস্যুলেট। কনস্যুলেটের একজন প্রতিনিধি গতকাল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক‍্যাম্পাস পরিদর্শন করেন। 

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, নিখোঁজ শিক্ষার্থীদের বন্ধু ও পুলিশের সঙ্গে কথা বলেন। 

এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগ বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজের সংবাদ জানায়।

দেশটির এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওই দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি। দুজনের বয়সই ২৭। গত ১৬ এপ্রিল তাদের সবশেষ দেখা যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করা লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।

অন্যদিকে, রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments