Thursday, July 23, 2026
Homeঅপরাধযুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২০ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ সোমবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারেক রহমান বসতে যাচ্ছেন।

দলটির একটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া, প্রধানমন্ত্রী যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় সম্পর্কে শরিকদের পরামর্শ শুনবেন এবং দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে সবার সহযোগিতা কামনা করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments