Wednesday, July 22, 2026
Homeশাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’

শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’

গত বছর মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি আলোচিত হয়েছিল। 

সেই ধারাবাহিকতায় এই সিনেমার টিম আবার ফিরছে। এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান।

জানা গেছে, নায়িকা চূড়ান্ত না হলেও শাকিবের নতুন এই সিনেমার নাম ‘নিঃস্ব’। 

২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্য রাখা হয়েছে। 

আরও জানা গেছে, এটি অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হবে। 

সিনেমাটির শুটিং শুরু হবে অক্টোবরে।

২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। 

ওই দিন নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে পরিচালক-প্রযোজকের সঙ্গে একটি গ্রুপ ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। 

শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ, ২২ জুলাই রাত ১২টা থেকে দেখা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments