Wednesday, April 29, 2026
Homeরাজনীতিসংসদে সমঝোতার কথা বলে ডাকসু নেতাদের ওপর হামলা দ্বিচারিতা: গোলাম পরওয়ার

সংসদে সমঝোতার কথা বলে ডাকসু নেতাদের ওপর হামলা দ্বিচারিতা: গোলাম পরওয়ার

সংসদে সমঝোতার কথা বলে ডাকসু নেতাদের ওপর হামলা দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের একটি অডিটোরিয়ামে এক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরের রগ কাটার রাজনীতি করার কোনো প্রমাণ নেই। এসব অভিযোগ অপপ্রচার। মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা শিবরকে গুপ্ত বলেন, জনগণ যদি বলে—১৭ বছর যারা দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত ছিল।

তিনি বলেন, ছাত্রদলের নেতারা বলেছিলেন—আমরা ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারিনি। এখন তারা কোথা থেকে এলো, তাহলে তারাও গুপ্ত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ডাকসু নির্বাচনে ৩০-৪০ হাজার শিক্ষার্থীর ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে আপনারা শাহবাগ থানার ভেতরে হামলা করেছেন। কুমিল্লা পলিটেকনিক, চট্টগ্রাম সিটি কলেজ, ঈশ্বরদী ও রাজশাহীসহ দেশের সব ক্যাম্পাসে আপনারা ছাত্রদলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।

‘এদিকে পার্লামেন্টে জামায়াত আমির বলছেন—আমরা সরকারকে ভালো কাজে সাহায্য করব। জ্বালানি সংকটের জন্য নোটিশ দিয়েছে, আলোচনা হয়েছে। জামায়াত আমির বলেছেন—আমাদের কাছে ভালো প্রস্তাব আছে। আপনারা ওয়েলকাম করেছেন। একটা কমিটি করে সমাধান করবেন ভালো কথা। কিন্তু সংসদে সমঝোতার কথা বলবেন, আর সেইদিন সন্ধ্যায় ডাকসু নেতাদের হামলা করবেন, এ দ্বিচারিতা জনগণ মেনে নেবে না।’

গোলাম পরওয়ার আরও বলেন, পাঁচ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ১১ দলীয় জোটের উদ্যোগে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের লক্ষ্য—রাজনৈতিক সংকট নিরসন ও রক্তপাত এড়ানো।

তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে—সংসদেও, রাজপথেও।

‘ভয় দেখিয়েইসলামী আন্দোলন দমন করা যাবে না। যারা রক্ত দিতে ও জীবন দিতে প্রস্তুত, তাদের থামানো সম্ভব নয়’, বলেন তিনি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments