Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকসহিংসতার মধ্যেও বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট

সহিংসতার মধ্যেও বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট

বিচ্ছিন্ন সহিংসতা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৮৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে।

পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে দ্রুত গতিতে ভোটগ্রহণ হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদন অনুযায়ী, ৩ কোটি ৬০ লাখ ভোটারের মধ্যে এই হার উল্লেখযোগ্য। প্রথম দফায় ২৯৪ সদস্যের বিধানসভার ১৫২টি আসনে ভোট হয়। এসব আসনে ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলাভিত্তিক হিসেবে ঝাড়গ্রামে সর্বোচ্চ ৯০ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। মালদায় ভোট পড়েছে ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৮১ দশমিক ৯৮ শতাংশ। প্রথম দফায় ভোট হওয়া ১৬ জেলার কোথাও ৭৮ শতাংশের কম ভোট পড়েনি।

এদিকে বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছে হিন্দু। আসানসোল দক্ষিণ আসনের রহমান নগর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে পাথর নিক্ষেপ করা হয়। এতে তার গাড়ির পেছনের কাচ ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

কুমারগঞ্জে বিজেপির আরেক প্রার্থী শুভেন্দু সরকার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস (টিএমসি) কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। এতে তিনি আহত হন এবং তার গাড়ি ভাঙচুর করা হয়।

মুর্শিদাবাদেও উত্তেজনা ছড়ায়। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান দিতে দিতে এলাকায় গেলে আম জনতা উন্নয়ন পার্টির (এউজেপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরকে ঘিরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, একই জেলার ডোমকল এলাকায় কয়েকজন ভোটারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments