Thursday, July 23, 2026
Homeঅপরাধস্বামী-স্ত্রীর কলহে বেরিয়ে এলো হত্যাকাণ্ডের রহস্য, মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রীর কলহে বেরিয়ে এলো হত্যাকাণ্ডের রহস্য, মরদেহ উদ্ধার

খুলনায় স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে পাঁচ মাস আগে এক ইজিবাইকচালককে হত্যার ঘটনা উদঘাটন হয়েছে। পরে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার দুপুরে নগরীর হরিণটানা রেলসেতু-সংলগ্ন ব্লু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে ইজিবাইকচালক মারুফের (২৫) মরদেহ উদ্ধার করা হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্বামী মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদ ও ফাল্গুনীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। আজ সকালে বাগবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন মুরাদ। পরে ফাল্গুনী হরিণটানা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন।

সেসময় তিনি পুলিশকে জানান, তার স্বামী পূর্বপরিচিত মারুফকে হত্যা করে তার ইজিবাইক খুলে এর খুচরা যন্ত্রাংশ বিক্রি করে দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মুরাদকে আটক করে। তার দেখানো স্থান থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

ওসি হেলাল উদ্দিন বলেন, মুরাদ ও ফাল্গুনীর পূর্বপরিচিত ছিলেন মারুফ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত রমজানে মারুফকে ডেকে বাড়িতে আনেন মুরাদ। পরে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। মরদেহ বাড়ির উঠানে পুঁতে রাখেন মুরাদ।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা এলে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হবে। ঘটনার পেছনের সম্ভাব্য উদ্দেশ্য ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments