Saturday, July 25, 2026
Homeঅপরাধহরিদাস চন্দ্র তরণীর মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল

হরিদাস চন্দ্র তরণীর মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত হরিদাস চন্দ্র তরণীর মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন।

সমাবেশে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, যে মন্দিরকে কেন্দ্র করে এই বিতর্ক, সেটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ছিল। স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারাও কয়েকবার ওই জায়গা পরিদর্শন করেছেন। এর পরও হঠাৎ করে মন্দিরের তত্ত্বাবধায়ক হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘুদের প্রায়ই গ্রেপ্তার করা হয়। অথচ যারা সংখ্যালঘুদের ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি চিন্ময় কৃষ্ণ দাসেরও মুক্তির দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments