Wednesday, July 22, 2026
Homeঅপরাধহাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন বুলেট স্থানীয় বাসিন্দা মৃত শাহাদত হোসেনের ছেলে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ দ্য ডেইলি স্টারকে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ভাগলপুর লেনের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢামেকে নেওয়া হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের মাথায় একাধিক স্থান ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments