Saturday, July 25, 2026
Homeঅপরাধ৮ মাসের ইব্রাহিমকে বাঁচাতে আবেদন, প্রয়োজন ৬০ লাখ টাকা

৮ মাসের ইব্রাহিমকে বাঁচাতে আবেদন, প্রয়োজন ৬০ লাখ টাকা

জন্মগতভাবে লিভারের জটিল ও বিরল রোগে আক্রান্ত আট মাস বয়সী শিশু ইব্রাহিম তাহমিদ বিন ইমরানের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার। বর্তমানে শিশুটির জরুরি ভিত্তিতে লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা জরুরি।

ইব্রাহিম ইন্টার্ন চিকিৎসক ডা. তাশরিফা সুলতানা সানিয়া এবং প্রকৌশলী মো. ইমরান হোসেন জয়ের প্রথম সন্তান। জন্মের পরপরই তার শরীরে ‘বিলিয়ারি অ্যাট্রেসিয়া’ নামে একটি বিরল ও মারাত্মক লিভারের রোগ ধরা পড়ে।

পারিবারিক ও চিকিৎসা সূত্রে জানা গেছে, বাংলাদেশে ইব্রাহিমের একটি জটিল অস্ত্রোপচার (কাসাই সার্জারি) করা হলেও তা সফল হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতের চেন্নাইয়ের ‘ড. রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টার’-এ ভর্তি করা হয়। বর্তমানে শিশুটির লিভার বিকল (লিভার ফেইলিওর) হয়ে পড়েছে এবং পোর্টাল হাইপারটেনশনসহ বিভিন্ন মারাত্মক জটিলতা দেখা দিয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট করাই এখন ইব্রাহিমকে বাঁচানোর একমাত্র উপায়। ইতোমধ্যে শিশুটির বাবাকে লিভার ডোনার হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে হাসপাতালের মেডিকেল বোর্ড।

এই জটিল অস্ত্রোপচার ও অপারেশন-পরবর্তী নিবিড় চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬০ লক্ষ টাকা। এই তরুণ পেশাজীবী দম্পতি সন্তানের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পেছনে ইতোমধ্যে তাদের সমস্ত সঞ্চয় ও সম্বল শেষ করে ফেলেছেন।

এমন সংকটময় মুহূর্তে একমাত্র সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি ও মানবিক সংস্থাগুলোর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন এই বাবা-মা।

সাহায্য পাঠানোর ঠিকানা

ব্যাংক অ্যাকাউন্টের নাম: MD. IMRAN HOSEN JOY

অ্যাকাউন্ট নম্বর: 1078469040001

ব্যাংক: ব্র্যাক ব্যাংক পিএলসি (BRAC Bank PLC)

শাখা: মিরপুর সেকশন-১ শাখা, ঢাকা

রাউটিং নম্বর: 060261997

সুইফট কোড: BRAKBDDH

 

মোবাইল ব্যাংকিং (MFS)

বিকাশ (ব্যক্তিগত): 01761897797, 01779756812

নগদ (ব্যক্তিগত): 01761897797

রকেট (ব্যক্তিগত): 01779756812

ব্যাকআপ বিকাশ নম্বর: 01679154708, 01560066772

যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ (মা): +8801779756812

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments