Friday, July 24, 2026
Homeঅপরাধ৯৯৯ নম্বরে ফোন পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

৯৯৯ নম্বরে ফোন পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি সংরক্ষিত বনের হামহাম জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী হামহাম জলপ্রপাত ভ্রমণে আসেন। জলপ্রপাতে যাওয়ার পথে এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ ও আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে যৌথ অভিযান চালিয়ে বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

এসপি মনিরুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নয়জন সুস্থ ও নিরাপদে আছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments