Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকহরমুজে বাণিজ্যিক জাহাজে গুলি

হরমুজে বাণিজ্যিক জাহাজে গুলি

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী গুলি করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

আজ শনিবার বিকেলে সংস্থাটির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাহাজটি বর্তমানে ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

জাহাজের ক্যাপ্টেন জানান, কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই আইআরজিসির দুটি গানবোট গুলি ছোড়া শুরু করে।

তবে এতে জাহাজ ও ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও।

এদিকে, কিছু বাণিজ্যিক জাহাজ ইরান নৌবাহিনীর পাঠানো রেডিও বার্তা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বার্তায় বলা হয়, হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এ নৌপথ ব্যবহার করে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

এর আগে এএফপি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে আজ আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরান।

দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালিটি পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণে’ নেওয়া হয়েছে, যা কার্যত এটিকে আগের মতো উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments