Wednesday, April 29, 2026
Homeসারাদেশটাঙ্গাইলে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চড়ভাবলা এলাকায় যমুনা সেতু লিংক রোডে এ ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—নীলফামারী জেলার কিশোরগঞ্জের আশরাফ (৩০) ও একই জেলার হাসু (২০)। আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকটির সামনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মহাসড়কে কর্মরত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।

ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments