Wednesday, April 29, 2026
Homeসারাদেশজ্বালানি সাশ্রয়ে হাইকোর্ট সপ্তাহে ২ দিন চলবে ভার্চুয়ালি

জ্বালানি সাশ্রয়ে হাইকোর্ট সপ্তাহে ২ দিন চলবে ভার্চুয়ালি

বিদ্যমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে হাইকোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে এক বৈঠকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ সিদ্ধান্ত নেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি যেন সপ্তাহে দুই দিন হাইকোর্টের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা করা যায়। চলতি সপ্তাহের শেষ দিকেই ভার্চুয়াল এই কার্যক্রম শুরু হতে পারে।’

এদিকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমিন বিপ্লবের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

এজন্য তাদের ইমেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, করোনা মহামারি চলাকালে ২০২০ ও ২০২১ সালে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস ডিরেকশন অনুযায়ী বেশ কয়েক মাস আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হয়েছিল।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments